॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল গুলি ও অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশী সিগারেট এর একটি বড় চোরাচালান আটকের উদ্দেশ্যে বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিঃ মিঃ নামক স্থানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বি- টাইপ টহল দল ফাঁদ পাতে।
এ সময় অজ্ঞাত ০২ জন চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে সিমান্ত সড়কের ১৬ কিঃ মিঃ এর কাছাকাছি আসলে বিজিবি টহল কর্তৃক ধাওয়া করলে চোরাকারবারীরা পাহাড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৭টি তাঁজা গুলি ও ১০০ পেকেট বিদেশী চধঃৎড়হ সিগারেট আটক করতে সক্ষম হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
