ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিততে বান্দরবানে ওয়ার্কশপ

30

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হিলভিউ কনফারেন্স হলে সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিট অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস সুশীল, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ ও বিএনকেএস এর আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্কশপে একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মৌসুমী বিশ্বাস, মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম, বিএনকেএস এর প্রোগ্রাম অফিসার ক্যাবা থোয়াই, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমাসহ ওয়ার্কশপে সিভিল সোসাইটি (সিএসও) এর বান্দরবানের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে বক্তারা বলেন, নাগরিক সমাজের বাস্তব অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কারে প্রতিফলিত হলে গণতান্ত্রিক অংশগ্রহন এবং সুশাসন আরো শক্তিশালী হবে। সুপারিশ রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সবার।