বাঘাইছড়িতে জমকালো আয়োজনে মারিশ্যা জোনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

22

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ২৭ বিজিবি জোন সদরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ শূচনা করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।
সেনা রিজিওনের কমান্ডার খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ, অতিরিক্ত মহাপরিচালক বিজিবি দক্ষিণ পূর্ব রিজিওন চট্টগ্রাম।
এতে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবাইদুল হক, ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানসহ বিভিন্ন জোনের জোন কমান্ডার, অফিসার ও সৈনিক এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবি ২০০ বছরের ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৮ বছরের অংশীদার। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে ভিডিও চিত্র মাধ্যমে ২৭ বিজিবি সফলতা তুলে ধরেন। পরে অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।