লামায় মোটরসাইকেল দূর্ঘটনায় এক চালকের মৃত্যু, আহত-২

21

॥ লামা প্রতিনিধি ॥
লামা উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের বধুরঝিরি টার্নিং পয়েন্টে মোটরসাইকেল যোগে লামা সদরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্ব-জোরে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ এনাম (২১) নামের এক চালের মৃত্যু হয়েছে। এ সময় দুইজন যাত্রী আহত হয়।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার সময়। নিহত মোঃ এনাম লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বধুরঝিরি এলাকার বাসিন্দা মৃত সাহাবুদ্দিন ও খালেদা বেগমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জিয়াবুল জানান, সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে ইয়াংছা থেকে লামা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে স্বজোরে ধাক্কা খেলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এনাম নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যাত্রী বেলাল, (১৯) ও শাহাজাহান, (২০) আহত হয়। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ এনামকে মৃত ঘোষণা করেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ সড়কে দূর্ঘটনায় মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।