॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন বুধবার (৮ জুলাই) রাঙ্গামাটি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকা ও রাঙ্গামাটি লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশ্রমের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন বলেন, এই সরকার জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কোন প্রকার রাতের ভোটে বা আমি ডামিতে নির্বাচিত সরকার নয়। বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগনের কল্যাণে কাজ করছে। আজ সকালে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে আমি এখানে এসেছি। পার্বত্য জনগনের খোঁজ খবর নিতে এসেছি। তিনি বলেন, আজইে তিন পার্বত্য জেলার জন্য ১৩০০ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে। রাঙ্গামাটির জন্য ৫০০ মেট্রিক টন খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন করে বরাদ্দ দেয়া হয়েছে। এবং জেলা প্রশাসনকেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হবে যাতে করে আপদ কালিন কাজ করতে পারে।
তিনি বলেন, এটির একটি স্থায়ী সমাধানের জন্য সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। এই অঞ্চলের সকল সমস্যা দুর করে এই অঞ্চলের জীবনমানোন্নয়নে আমরা সচেষ্ট থাকবো। এই অঞ্চলটাতে ১২টি জাতি গোষ্ঠী বাঙ্গালীসহ সবাই যেন সম উন্নয়নের অধিকরী হয় সবার জীবন মানোর যাতে সমো উন্নয়ন হয় আমাদের সেই প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের রংধনু জাতি গঠনে যে প্রত্যয় সেটা আমরা বাস্তবায়ন করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ, ভূমি ধ্বস প্রত্যেক দেশে ও সকল জায়গায় হয়। আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবো না। এর পরও যতটুকু দেশকে সুরক্ষিত রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি বলেন, আমাদের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এই দূর্যোগ কালীন সময়ে জনগনের পাশে থেকে জনগনের কন্যাণে কাজ করার জন্য। আমাদের যার যা কিছু আছে তা দিয়ে প্রাকৃতিক দূর্যোগে পার্বত্য অঞ্চলের পাশে দাঁড়িয়ে সাহস জোগানোর জন্য। তিনি বলেন, জনগনের মাঝে সচেতনতা বাড়াতে হবে। আমাদের মানুষের মাঝে দূর্যোগ সামনে রেখে দাঁড়িয়ে থাকতে চায়। আমি বলবো আমাদের সকলকে তাজ করতে হবে এবং জনগনকে সচেতন করে তুলতে হবে। দূর্যোগ আসবে যাতে দূর্যোগকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই কোন জান মালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে দূর্যোগের সময় আশ্রয় কেন্দ্র গুলোতে উঠে আসতে হবে। আশ্রয় কেন্দ্র গুলোতে পর্যাপ্ত খাবার, পানি, স্যানিটেশন, ঔষধ সহ সকল সুযোগ সুবিধা আমরা রেখেছি। সরকারের পক্ষ থেকে যতদিন বলবে না আপনারা নিজেদের বাড়ীঘরে ফিরে যান ততদিন আপনারা আশ্রয় কেন্দ্র গুলোতে থাকবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি আমরা।
পরিদর্শনের সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এনামুল হক ভূইয়া, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
