পাহাড় ধসের ঝুঁকি মোকাবিলায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম

22

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
অতিবৃষ্টিজনিত কারণে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলেন্টিয়ার বাংলাদেশ ও রেড ক্রিসেন্ট সদস্যদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ও প্রধান সড়কে এই প্রচার চালানো হয়।
এ সময় জনগণকে পাহাড়ের পাদদেশ বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করার আহ্বান জানানোর পাশাপাশি টানা বর্ষণে জরুরি প্রয়োজনে দ্রুত সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।