॥ রাজস্থলী প্রতিনিধি ॥
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
রাজস্থলী উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান নবকুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে করেন আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,বি আর ডিবির পরিদর্শক মংচিহলা মারমা, মাঠ সংগঠক আওয়াইমং মারমা, অফিস সহায়ক মো, নাছির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবে। আলোচনা সভার পর বিভিন্ন ফলজ ঔষধি চারা বিতরণ করা হয়।
