রাঙ্গামাটিতে “নজরুল বর্ষ” উদযাপন ও পুরস্কার বিতরণ

67

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিনব্যাপী আয়োজনের তৃতীয় দিনে কবির ১২৭তম জন্মবার্ষিকী ও “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেতার রাঙ্গামাটির উপস্থাপক মো: তারেক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামািট জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক মো: সোহেল রানা, সংগীত প্রশিক্ষক অপর্ণা দে, মিলন ধর, তবলা প্রশিক্ষক সুবল বিশ্বাসসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী এবং রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউট শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।