॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা লার্নিং এক্সিলরেশন ইন-সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায়, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতের বনজ, ফলজ ঔষধি বৃক্ষরোপন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অভিভাবক প্রতিনিধি জাবেদুল আলম শিশক রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সক্রেটিস চাকমা সহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।
এসময় অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
