দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১

35

॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গত বৃহষ্পতিবার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং ঈদগাহ মাঠের পাশে। ঘটনার পর থেকে ভুক্তভোগী শিশু খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিবার (৫ জুলাই) সকালে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত মো. লিটন (৪৫) একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদের ছেলে।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী তার চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ায় পথে অভিযুক্ত লিটন তাকে একা পেয়ে বলাৎকার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী মামলা দায়ের এবং অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।