॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এর আয়োজনে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও বর্জ্য অপসারণ অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে কাপ্তাইস্থ ওয়াগ্গা জোন সদর দপ্তর এবং জোনের অধীনস্থ সকল বিওপি, ক্যাম্প, টিওবি এর বিভিন্ন স্থাপনা এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়।
এসময় অপসারণকৃত প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে জমা রাখা হয়, যা ভবিষ্যতে রিসাইকেল এর জন্য প্রেরণ করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়। এছাড়াও সকল বিওপি ক্যাম্প টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
