॥ নিজস্ব প্রতিবেদক ॥
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে পুলিশ সোমবার (২৩ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়েছে। এতে ২১ জনকে আটক করা হয়েছে। যার অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রয়েছে বিভিন্ন মামলা ও মাদক কারবারি।
আটকদের মধ্যে রাঙ্গামাটি কোতয়ালী থানায় ১৬জন, কাউখালি থানায় ২জন, লংগদু থানায় ১জন, বাঘাইছড়ি থানায় ১জন, কাপ্তাই থানায় ১জন রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী পুলিশের আভিযানিক টিম থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।
তারা হলেন, যুবলীগ সদস্য মোঃ নুরুল হক (৫২), পিতা-মৃত আশরাফ জামান, মসজিদ কলোনী, রিজার্ভ বাজার, শ্রমিক লীগ নেতা মোঃ কবির (৫২), পিতা-মৃত ফজলুল হক, পোষ্ট অফিস কলোনী, ভেদভেদী, ৬নং ওয়ার্ড কৃষকলীগ সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন (৪২), ৬নং ওয়ার্ড যুবলীগ সদস্য মোঃ ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল বেগ, ৬নং ওয়ার্ড, যুবলীগের সহ-সভাপতি মোঃ জসিম (৩৮), জেলা শ্রমীকলীগ সদস্য মোঃ নয়ন (১৯), নানিয়াচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজান (৪৫), শ্রমিক লীগ নেতা মোঃ রাসেল (৩৮) ৬নং ওয়ার্ড, স-মিল এলাকা, কাপ্তাই, শাহাদত হোসেন জীবন (৩২), পিতা- আলী আহমদ, এসপি অফিসের নীচে, রাঙ্গামাটি সদর, রাম প্রসাদ শীল (৪৫), পিতা-মৃত নিরঞ্চন শীল, বিএম মার্কেট বনরূপা, রাঙ্গামাটি, জাহিদুল ইসলাম বাবু (২৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন, ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর, মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ শাহ আলম, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর, দুর্জয় কান্তি দে রিন্টু (২৬), পিতা- শ্যামল দে,হিন্দুপাড়া, স্বর্ণটিলা, রাঙ্গামাটি, হাফিজুর রহমান (২৯), পিতা-মৃত আবু সুফিয়ান, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙ্গামাটি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিশেষ অভিযানে ৭নং ওয়ার্ড বেতবুনিয়া, যুবলীগ সদস্য, মো: রবিউল হাসান (২৬) ঘাগড়া ইউনিয়ন যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন (৪৫) কে আটক করা হয়েছে।
কাপ্তাই থানা সুত্র জানায়, সুইডিস পলিটেকনিক সংলগ্ন স্কুলের পশ্চিমে কাপ্তাই আসম বস্তি সড়ক থেকে মোঃ রাশেদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সাত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে থানা পুলিশের অভিযানে বাঘাইছড়ি থানায় পৌর ছাত্র লীগের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ রাজ্জাককে আটক করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
