বান্দরবানে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন

41

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলোচিত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে আর নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবান জেলা সদরে ‘ শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার ’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্তর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলার সভাপতি অং চ মং, জুলাই ছাত্র আন্দোলনের সমন্ধয়ক মো. আসিফ ইকবাল সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় পাঠাগার উদ্বোধন উপলক্ষে পাঠাগারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জুলাই ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে এই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে আহবান জানান। এসময় বক্তারা আরো বলেন, জুলাই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এর নামে একটি পাঠাগার তৈরি করার মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের জ্ঞানের ব্যপ্তি আরো বাড়বে, আর এই পাঠাগার এর মাধ্যমে নিত্যনতুন বই এর সংর্স্পশে আসবে শিশু থেকে বিভিন্ন বয়সী পাঠকেরা।