॥ আজহার হীরা, খাগড়াছড়ি ॥
পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০ লক্ষ বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নিয়ে খাগড়াছড়ি রিজিয়ন শুরু করলো বৃক্ষরোপন অভিযান-২০২৬।
রবিবার (২১ জুন) সকালে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রব রাজা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামসহ সামরিক বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উক্তি “বর্ষায় বৃক্ষরোপন সোনার বাংলার স্বপ্ন বপন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে খাগড়াছড়িতে এই বৃক্ষরোন অভিযান শুরু করা হল । একটি গাছ কাটলে আরো পাঁচটি গাছ লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। গাছকে অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে গাছের যতœ নেয়ার কথাও জানান তিনি। সাজেক পর্যটন কেন্দ্র এবং ক্যান্টনমেন্ট পর্যায়ে প্লাষ্টিক বর্জ্য সংরক্ষণ করে ডাম্পিংয়ের জন্য চট্টগ্রাম পাঠানো হচ্ছে উল্লেখ করে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন এবং প্লাষ্টিক বর্জ্যরে যথাযথ সংরক্ষণ ও ডাম্পিং করার প্রতিও গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি কীটনাশকের ব্যাবহার কমিয়ে কম্পোষ্ট স্যার ব্যাবহার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন ও চারা বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
