রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

38

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানের রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ভূমি মালিদেরকে জানানো হয়।
সোমবার (১৮ মে) উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ বলেন, আগামী ১৯ মে ২০২৬ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে প্রধান অতিথি উপস্থিত থেকে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন। এছাড়া মেলা চলাকালীন ভূমি সংক্রান্ত বিষয়ের সেবা পাবেন বলে বলা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে দিনি আরো বলেন, ভূমি উন্নয়ন কর, নামজারিসহ অন্যান্য ভূমিসেবা সুযোগ পাবেন। যেসকল ভূমি মালিকদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া আছে তাদেরকে ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে বলা হয়। ভূমি উন্নয়ন কর অপরিশোধিত থাকলে জমি বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যায় না। অনাদায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ‘সরকারি দাবী আদায় আইন ১৯১৩’ মোতাবেক সার্টিফিকেট মামলা দায়ের এবং ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০’ মোতাবেক ভূমি খাস করার বিধান রয়েছে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় এসে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা নেওয়া যাবে বলে জানান তিনি।