দীঘিনালার দূর্গম বাঙল্যা পাড়ায় দিনব্যাপী বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

72

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্গম বাঙাল্যা পাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১২ মে) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম বাঙাল্যা করুণা প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার একেএম উবায়দুল হক। এ সময় সেবা নিতে আসা হতদরিদ্র মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের শতাধিক দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেয়া হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মানুষেরা এই কার্যক্রমের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
পরে স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভা করেন রিজিয়ন কমান্ডার। সেখানে কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির সংকট, সড়ক যোগাযোগ ও মোবাইল ও ইন্টারনেট সেবা বঞ্চিতের কথা তুলে ধরেন গ্রাম প্রধানরা।