আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা

26

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১২মে) দুপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে র‌্যালিটি হাসপাতালের আবাসিক চত্বর হতে শুরু হয়ে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এসময় হাসপাতালে কর্মরত নার্সরা অংশ নেন।
এর আগে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা র‌্যাালির উদ্বোধন করে বলেন, আজকের এই দিনে আমাদের এই অঙ্গীকার হউক আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাবো।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং কেক কাটা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।
বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মেহের নিগার সুলতানা এবং ডা: সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার, সিনিয়র স্টাফ নার্স খাতুন আসমা খাতুন।