দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মাঝে জেলা প্রশাসনের সহায়তা প্রদান

29

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় সাম্প্রতিক সময়ে বোয়ালখালী নতুন বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দুর্যো ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলায় প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে দুর্যো ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সাম্প্রতিক সময়ে বোয়ালখালী নতুন বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দুর্যো ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তার চেক তুলে দেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
এতে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইকবাল বাহার, দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মনির হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা, দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চাকমা, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ শাহা ও সাধারণ সম্পাদক মো আলমগীর হোসনে প্রমূখ।
এতে ৩৪ জন ব্যবসায়িকে ১৫হাজার করে ও ১৪জন ভাসমান দোকানকে ৫হাজার করে মোট ৫লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদানকালে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ক্ষয়ক্ষিতর পরিমান ব্যাপক সরকারের পক্ষ সহযোগিতা পরিমাণ কম। আর ব্যবসা প্রতিষ্ঠানে সকল নিরাপত্তা নিজের নিতে হবে। সর্বোচ্চ সর্তক অবস্থ গ্রহন করতে হবে।
উল্লেখ্য, গত ২৭মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজার ৪৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।