॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি জেলার চেঙ্গী স্কয়ার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি ও পৌর প্রশাসক, খাগড়াছড়ি সিভিল সার্জন (স্বাস্থ্য বিভাগ), খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
