॥ তসলিম উদ্দীন, বরকল ॥
বরকলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২২ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরে পাচারের সময় দুটি বোটে তল্লাশি করে ওরিস- (৬৫০০ প্যাকেট, পেট্রোন, (৪০০০ প্যাকেট,) ও ইজিলাইট-২৪৬০ প্যাকেট। মোট ১২ হাজার ৯৬০ প্যাকেট সিগারেট আটক করে শুভলং সেনাবাহিনী ক্যাম্প। যার বাজার মুল্য আনুমানিক ২৬ লাখ ৬২ হাজার টাকা।
এবিষয়ে ক্যাম্প কমান্ডার লেঃ রাহবার বলেন, জব্দকরা সিগারেট পাচারের উদ্দেশ্যে, রাঙ্গামাটি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকৃত মালামাল বরকল থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, জবদকৃত সিগারেট থানায় নিয়ে আসা হয়েছে।
