পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বান্দরবান সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর শুভেচ্ছা

42

॥ ডেস্ক রিপোর্ট ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি মন্ত্রী হলেও বান্দরবান ও খাগড়াছড়ির সংসদস্যদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। পাহাড়ের মানুষের উন্নয়নে সকলের একত্রিত হয়ে যদি হাত বাড়ায় তাহলে পার্বত্য উন্নয়ন আরো বেশী ত্বরান্বিত হবে।
পরে পার্বত্য মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পাহাড়ের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এইসব উন্নয়ন বাস্তবায়নে সবসময় তার সহযোগিতা থাকবে বলে জানান সাচিং প্রু জেরী।