নির্বাচন উপলক্ষ্যে সীমান্তসহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিজিবি’র কড়া নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন

45

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজনে ৩ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। সাংবাদিকদের অবহিত করে বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকা সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজরদারি থাকবে। আমাদের ৬ প্লাটুন বিজিবি সবসময় টহলে থাকবে যাতে কোথাও কোনো প্রকার অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে ।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈমসহ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।