॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং স্থানীয় জনগণের স্থিতিস্থাপক জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্থলীতে বিসিজি (বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ) এর ৩১ জন সদস্য নিয়ে ২ দিন ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে রাজস্থলী উপজেলার হেডম্যান কার্যলয়ে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং বিসিজি সদস্যদের জন্য বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জীববৈচিত্র্য রক্ষার উপায়, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং স্থিতিশীল জীবিকা গড়ে তোলার কৌশল বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান, উপজেলা ফ্যাসিলিটেটর মিঃ জনি খিয়াং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশকারীর ধরণ ছিল, উপজেলার ৪টি জীববৈচিত্রে সংরক্ষণ সাইট এর ৮ টি পাড়া থেকে আগত বিসিজি বিভিন্ন পদের সদস্য নেচার টিমের সদস্য ভিসিএফ সদস্য বৃন্দের মধে প্রশিক্ষণ কর্মশালা। উপজেলার আয়োজকরা জানান, এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
