বাঘাইছড়িতে জসিম উদ্দিন এর হাতপাখার গণসংযোগ লিফলেট বিতরণ

87

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জসিম উদ্দিন বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী বাজার ও সাপ্তাহিক হাটবাজারে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন।
প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।