শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্যদিয়ে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নিবার্চনী প্রচারণা শুরু

46

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্যদিয়ে নিবার্চনী প্রচারণা শুরু করেছেন রাঙ্গামাটি বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে রাঙ্গামাটি বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনে এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর রাঙ্গামাটি বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা যাত্রা শুরু করা হলো। আর ধানের শীষে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের চলমান কার্যক্রম চালিয়ে যাবো। আশা করি ধানের শীষকে বিজয় করে রাঙ্গামাটির আসনটি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো।