বরকলে ১২ বিজিবির অভিযানে দেশীয় বাংলা মদ আটক

59

॥ ‎বরকল প্রতিনিধি ॥
‎‎রাঙ্গামাটির বরকল উপজেলায় ১২বিজিবি ছোট হরিনা জোনের অভিযানে দেশীয় বাংলা মদ আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) আনুমানিক ২টার দিকে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর হাবিলদার মোঃ কাবুল সেখ এর নেতৃত্বে ১টি টহল দল টহল পরিচালনার সময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় হরিনা ইউনিয়নের আমতলী নামক স্থানে সন্দেহভাজন একটি পরিত্যাক্ত বস্তা দেখতে পায়। টহল দল কর্তৃক উক্ত বস্তা তল্লাশি করে ১১ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৩শত টাকা।