রাবিপ্রবি’র প্রকল্প পরিচালককে সাময়িক বরখাস্ত

50

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল গফুরকে বিগত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি ১০ম সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সভার সিদ্ধান্ত নং-১০.১ ও কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (ঘ) (ঙ) মোতাবেক শাস্তি আরোপের ভিত্তি থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা নং-৩৯ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের স্মারক নংঃ রাবিপ্রবি/প্রশা: শা:/রিজেন্ট বোর্ড/৪৬/২৬২০; তারিখঃ ০৭-০১-২০২৬ খ্রিঃ মূলে আইসিটি সংক্রান্ত অপরাধ, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা তৈরি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান ও অনুপ্রবেশ করতে পারবেন না এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। (প্রেস বিজ্ঞপ্তি)