॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোটসহ জাল নোট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে পুলিশ সুপার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেবুছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এক হাজার টাকার নোটের বারো (১২)টি বান্ডিলে সংরক্ষিত ১১ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় এবং জাল নোট চক্রের সদস্য হাবিব উল্ল্যাহ (১৯) মো:আবুল হোসেন (৩২) আলী জোহার (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর জোগসাজশে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে সাক্ষ্য প্রমান থাকায় তাদের ৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি এসআই নয়ন দাশ তদন্ত করছেন এবং জাল টাকার মূল উৎস নিরুপনসহ আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।
