॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাশ রুম পরিদর্শন করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
জাতীয় পরিচালক ইআরআরডি-সিএইচটি প্রকল্পের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তাবায়াধীন এই প্রকল্প পরিদর্শন করে। পরিদর্শনকালে সচিব মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন ও উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মো. ইলিয়াস, রাঙ্গামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. খন্দকার রেজাউল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদুল হাসান রুবেল, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা সুপার মো.আবুল কাশেমসহ ইউএনডিপি ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
