॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা জামায়াতের পক্ষথেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
জামায়াতের পক্ষেথেকে সমবেদনা জানিয়ে এ দুর্ঘটনাকে আল্লাহর পক্ষথেকে পরীক্ষা হিসেবে গ্রহন করে আবারও ঘুরে দাড়ানোর পরামর্শ দেন। পরে ক্ষতিগ্রস্থ ১৮জন ব্যবসায়ীদের জেলা জামায়াতের পক্ষথেকে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, দলের মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী আনুষ্ঠানিকভাবে সহায়তা হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে মহালছড়ি বাজারে এক অগ্নিকান্ডে বাজারের সেন্টার পয়েন্টের ২৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।