রাঙ্গামাটিতে রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন আহবায়ক কমিটি গঠিত

178

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটিতে রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার চিংসেপ্রু বাস ভবনে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
সাংবাদিক উচিংছা রাখাইন কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি মহাসচিব মংল্লাহাচিং রাখাইন ও কেন্দ্রীয় কমিটি অফিস সচিব থৌজ্য রাখাইন।
এসময় রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি মহাসচিব মংল্লাহাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায়ের কৃষ্টি-সাংস্কৃতিকে ধরে রাখতে হলে সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরতে হবে। আমাদের অন্য সম্প্রদায়ের মতো করে এগিয়ে যেতে হবে। এখন আর পিছিয়ে পড়ার সময় নেই। তাই সকল দিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে রাখাইন সম্প্রদায়ের সবাইকে সম্মেলিত ভাবে কাজ করার আহবান জানান তিনি।
সভা শেষে কন্ঠ ভোটে সবার সর্বসম্মতিক্রমে ছয় মাসে জন্য সাংবাদিক উচিংছা রাখাইন কায়েসকে আহবায়ক ও ছেওয়ান রাখাইনকে সদস্য সচিব করে ১৩ সদস্য আহবায়ক কমিটি গঠন করার হয়েছে। এতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বসবাসরত রাখাইন সম্প্রদায়েরা উপস্থিত থেকে অনুষ্ঠান প্রাণচাঞ্চল্য করে তুলে।