॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
দেশের অন্যান্য জেলারমত পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারেরমতো সরকারিভাবে বিনামুল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস, এম, হাসান। এসময় সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।
এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরী, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে আর এই টিকা গ্রহনের ফলে শিক্ষার্থীরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকবে।
