ইশতিয়াক কামাল মুন্নাঃ-রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে মহিলা হ্যান্ডবল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন।
এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থরার সহ সভাপতি অঞ্জলিকা খীসার সভাপতিত্বে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জহুরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি খেলোয়ার নিজেকে যোগ্য করে তুলেছে, রাঙ্গামাটি বরাবরই খেলাধুলায় এগিয়ে ছিল, মাঝে কিছুটা পিছিয়ে পরেছিল, এই প্রশিক্ষণ সেই শূণ্যতা পুরন করতে পারাবে।
রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থা ১৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী আংশগ্রহণ করে সফলতার সাথে কোর্স শেষ করে।
প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, জেলা মহিলা হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক মুনমুন চাকমা ও লাক্সমি দেবী নেওয়ার।
