সোহেল রানা, দীঘিনালাঃ-‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রির্সোস সেন্টার‘র ইন্সটাক্টর মোঃ মাঈন উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেল নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নিউটন চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওমঙ্কার বিশ্বাস, মাদকমুক্ত তারুণ্য চাই খাগড়াছড়ি জেলা সদস্য সচিব মোঃ আবদুর রউফসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমূখ।
