থানচিতে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত

252

থানাচিঃ-থানচির দিন্তে পাড়া ৪নং বলীপাড়া ইউপি চেয়ারম্যানের আমবাগানের নিকট সড়ক দূর্ঘটনায় ৬জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে থানচি হতে মাহেন্দ্র গাড়ী বলিপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা ৬ জন যাত্রী আহত হয়।
তার মধ্যে দুই জনকে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয় এবং বলিপাড়া ব্যাটাঃ সদর এম আই রুমে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রধান করা হয়। অন্যদিকে ৪ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিভিল গাড়ী যোগে বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হয়।
আহত ব্যক্তিরা হলো, লুপি ত্রিপুরা (২৫), আব্রাহাম ত্রিপুরা (২০), মনিরাম ত্রিপুরা (৪০), বাসু পালিত (৩৫), মংবা থোয়াই মার্মা (২৭), ড্রাইভার থুইসা মার্মা (৩০)। একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেয়া হয়েছে।