রাঙ্গামাটির বরকলে তারেক রহমানের ৩১দফা নিয়ে এ্যাডভোকেট দীপেন দেওয়ান

55

॥ তসলিম উদ্দীন, বরকল ॥
রাঙ্গামাটির বরকল উপজেলার দূর্গম এলাকা খুপবাং, ঠেগামুখ, ছোট হরিনা বাজার, ভূষনছাড়া বাজার এবং আইমাছড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
পথ সভার বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা জাতি গোষ্ঠীর বসবাস। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি দেশে সুশাসন ফিরিয়ে আনবে। দেশের সাধারণ মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে। আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।
এসময় সাথে ছিলেন, ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল আলম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ফজলুর রশিদ সেলিম, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বরকল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।