দীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরন উদ্বোধন

35

॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২০২৫অর্থ বছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাত হতে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশী জাতের নিম, বেল, জাম, কাঁঠাল চারা বিতরন করা হয়েছে।
বুধবার (১৬জুলাই) সকাল ১১টায় দীঘিনালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরন উদ্বোধন করেন, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী সুপন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: আলামিন, সিনিয়ন সাংবাদিক মো: সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরেশ চাকমা প্রমূখ।
এসময় কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন বলেন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন শেষে কৃষি প্রনোদনা আওতায় উপজেলা স্কুল শিক্ষার্থীরদের মাঝ চারাটি করে চারা বিতরন করা হয়েছে। শিক্ষার্থীদের গাছের উপকার ও পরিচর্চা সম্পর্কে ধারনাও দেয়া হয়। গাছ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। স্কুল শিক্ষার্থীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি মাধ্যমে সকলে সচেতন হবে গাছ লাগাবে এবং পরিচর্চা করবে। উপজেলা বিভিন্ন স্কুল ৯শত শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরন করা হবে।