নাইক্ষ্যংছড়ি মুজাহিদ কমিটির উদ্দ্যোগে ওয়েজ মাহাফিল ও হালকায়ে জিকিরে চরমোনাই পীর

71

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মুজাহিদ কমিটির আয়োজনে এক হালকা জিকির ও ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল উপজেলার কেন্দ্রীয় বাসস্টান্ড চত্বরে বাংলাদেশ মুজাহিদ কমিটির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা কতৃক আয়োজিত হালকা জিকির ও ওয়াজ মাহাফিলে নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার ছদর মাও. হাবিবুর রহমান ও নাইক্ষ্যংছড়ি মারকাজুল ইসলামী দারু সুন্নাহ মাদরাসা ও এতিমখানা
সিনিয়র শিক্ষক সালাউদ্দিন (ফয়সাল) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি (আমীর) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। ওয়াজ সঞ্চালনা করেন মাও. আব্দুল্লাহ মারওয়ান। ওয়াজ ও হাল্কা জিকির উদ্বোধনে বক্তব্য রাখেন মাও: নাজির হোছাইন।
এসময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ ওম্মা পরিষদের সাধারণ সম্পাদক ও জামিয়া মাহাম্মুদিয়া মাদরাসার প্রধান মুফতি রেজাউল করিম আবরার(হাফিজ), জামিয়াতুল নূর আল-আলামিয়্যাহ্ ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস আল্লামা ওবাইদুল্লাহ হামজা,
বান্দরবান সৈয়দ ফজলুল করিম (রহ:) মাদ্রাসা কমপ্লেক্স সভাপতি আলহাজ্ব মাও. আবুল কালাম আজাদ, বান্দরবান মুজাহিদ কমিটির ছদর মাও. আবুল বাশার, নায়েবে ছদর মাও. আবদুল গফুর, বাশারী আব্দু রহমান ইবনে আউফ (র:) মাদরাসার পরিচালক মাও. মুহাম্মদ ইউনুছ সরওয়ার,রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাও. সিরাজুল ইসলাম সিকদার,রামু মাজহারুল উলুম মাদরাসার মুহতামিম মাও. মু. হারুন, নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামীয়া দারুছুন্নহ মাদরাসা ও এতিমখানা পরিচালক মাও. জালাল উদ্দীন ফারুকী প্রমূখ।
এসময় ওয়াজে বক্তারা বিগত ও বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, জালেমের জুলুম কোন দিন স্থায়ী হয় না তার নমুনা মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে আরো একবার দেখালেন। আমরা বিশ্বাস করি এই রকম স্বৈরাচারী নেতৃত্ব এ দেশে আর আসবে না। প্রায় দেড় যুগ এ দেশের মানুষের ভোটাধীকার হরণ করে রাখা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ পীর সাহেব চরমোনাইর দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ তাদের ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে ইনশাল্লাহ সৎ এবং যোগ্য আমীর পীর সাহেব চরমোনাইকে-ই আগামীর সংসদে যাওয়ার সুযোগ করে দেবে জনগণ ।
ওয়াজ ও হাল্কা জিকিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী যোগদান করেন।