॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আজ মঙ্গলবার খাগড়াছড়িতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বছিরুল আলম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও কংজপ্রু মারমা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার খাগড়াছড়ি উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক শামছুল আলম চৌধুরী।
বক্তারা সকলকে পুষ্টি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। তারা বলেন, শরীরের পুষ্টির চাহিদা পুরনে শাক শব্জি, দুধ, ডিম ও মাংশ পরিমাণ মতো খাওয়া উচিত। একজন লোকের ওজন যতোকেজি তার ততো গ্রাম প্রটিন প্রয়োজন। মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করাই এই মেলার উদ্দেশ্য বলে জানায় কৃষি বিভাগ। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
