॥ নিজস্ব প্রতিবেদক ॥
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে তালবাহানায় ও আচরণে মনে হয় আপনাদের উপর জঙ্গিভূত ভর করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটিতে মহা সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, বাংলাদেশের জনগন ভোট দিতে চায়। দেশের জনগন ও নতুন ভোটাররা দীর্ঘ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররা ভোট দিতে গেলেই তারা বলেছে তোমাদের ভোট দিতে হবে না। তোমাদের ভোট হয়ে গেছে। তিনি দ্রুত নির্বাচন দেয়ার দাবী জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দ্রব্যমূল্যের উধ্বগতিরোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারে মোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানা সোহেল এসব কথা বলেন।
সমাবেশের বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের কোটি কোটি তরুন ভোটার এখনো পর্যন্ত জীবনের প্রথম ভোট দিতে পারে না। তারা ভোট দিতে চায়। কিন্তু তালবাহানায় ও আচরণে মনে হয় আপনাদের উপর জঙ্গিভূত ভর করেছে। জঙ্গি ভূত ভোটের কথা বলবে কিন্তু তারা ভিতরে ভিতরে ভোট চাইবে না। ওরা কিন্তু ভোটে বিশ^াস করে না, ওরা রগ কাটায় বিশ^াস করে। ভুল করবেন না জনগনের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি রেখেছি। আবার আন্দোলনের মাঠ থেকেও সরে যায়নি। আমরা ভোটের প্রস্তুতিও রেখেছি। আন্দোলনেও চালিয়ে যাচ্ছি। যদি নির্বাচন নিয়ে তালবাহনা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতি ঘরে রেখে আন্দোলনের প্রস্তুতি নিয়ে মাঠে নামবো আপনারা পাশে থাকবেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহ সাংগঠকিন সম্পাদক হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক বিএনপির এমপি প্রার্থী মৈত্রী চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিধ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ৩টায় রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই বিশাল জনসভা। এই জনসভাকে ঘিরে রাঙ্গামাটিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়। বিএনপির জনসভায় যোগ দিতে পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলার পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা রাঙ্গামাটি শহরে এসে জমায়েত হয়। জনসভা সফল করতে রাঙ্গামাটির এই জনসভা হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে।
সমাবেশে নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবী জানান। এছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে গনতন্ত্রের উত্তরনে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।
