রাঙ্গামাটিতে দশদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

156

॥ নিজস্ব প্রতিবেদক ॥
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে বিসিক রাঙ্গামাটি জেলা কার্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিসিক রাঙ্গামাটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
বিসিক রাঙ্গামাটি জেলার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট লুৎফুন্নেসা বেগম ঝিমী। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মু. শিবলী নোমান, জেলা পরিষদ সদস্য হাবীব আজম, সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য বাদল দাশ, সদস্য বৈশালী রায় প্রমুখ। উদ্যোক্তাদের মধ্য বক্তব্য রাখেন, কংকনা চাকমা, মনোয়ারা বেগম। মেলায় ৫০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।