শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে মহিলা দলের কম্বল বিতরণ

101

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ের প্রতিটি মানুষের কল্যানে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফেসিষ্ট্য আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীরা পাহাড়ের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কর্মকাণ্ডের জন্য তারা আজ দেশ ছাড়া। তাদের জনগন কখনোই ক্ষমা করবে না।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে জেলা মহিলা দলের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নাছের, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো। রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে রাঙ্গামাটি দুস্থ ও অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন।