কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব ফুটবল টুর্ণামেন্টে চন্দ্রঘোনা ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন

204

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৫ জানুয়ারী) কর্ণফুলী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বনাম ২নং রাইখালী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চন্দ্রঘোনা ইউনিয়ন ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার স্বরুপ মুহুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলে রাব্বি, রাঙ্গমাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্যাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সটিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ ওলি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন বর্মন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির জোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল উদ্দিন, ইব্রাহিম হাবিব মিলু, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন এবং রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। সুন্দর ও পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ায় উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান প্রধান অতিথি মোঃ রুহুল আমিন। পরে তিনি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।