দীঘিনালায় ২টি ইটভাটা বন্ধ ঘোষনা, এক লাখ টাকা জরিমানা

52

॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্টে রীট পিটিশনমূলে আদেশক্রমে ২টি ইটভাটা বন্ধ ও নগত ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক দুইটি ইট ভাটা বন্ধ ঘোষনা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, ‘মহামান্য হাইকোর্টের রীট পিটিশনমূলে আদেশক্রমে উপজেলা সব কয়টি ইটভাটা বন্ধ ঘোষনা করা হয়েছে। মহামান্য হাইকোর্টের ভিন্ন কোন আদেশ না দেওয়া পর্যন্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা অনুয়ায়ী দুইটি ইট ভাড়া মালিক থেকে নগত ০১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় । পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে ব্যানার টাঙ্গিয়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ্, দীঘিনালা থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন, দীঘিনালা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া।