আধুনিক ছোঁয়ায় থানচি এলাকা শহরে পরিণত হবে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

362

বান্দরবানঃ-আধুনিক ছোঁয়ায় এ গ্রাম আমার শহরে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, রুমা উপজেলায় নির্মিতব্য নতুন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। প্রত্যেকটি অঞ্চলে সব কাজ সেভাবে বাস্তবায়ন করা হবে। যা আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী গণ ভবনে অনুমোদিত হবে।
শনিবার (২৩ নভেম্বর) বান্দরবানে রুমায় স্বাস্থ্য কমপ্লেক্স এর নব নির্মিত ৫০ শয্যা ভবন উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন। বান্দরবানের রুমা উপজেলায় ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিতকরণ হয়। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের বাস্তবায়নে আঠারো কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়।
৫০ শয্যায় উন্নিতকরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোবাশ্বের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম, সদস্য ফিলিপ ত্রিপুরা, সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও রুমা উপজেলার জনসাধারন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, ইতিমধ্যে রুমা বাজার হতে স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তায় নতুর ব্রিজ নির্মাণ করতে ৬কোটি বরাদ্ধ অনুমোদন হয়ে গেছে। সুতরাং রাষ্ট্র মানে একটা পরিবার, সরকার পরিবারের একজন অভিভাবক। তাই সরকার যা দিচ্ছে তা নিজের সম্পদ মনে করে কাজে লাগানোর আহবান জানালেন মন্ত্রী বীর বাহাদুর।
মন্ত্রী বলেন, পাবর্ত্য অঞ্চলের গরীব চাষীদের মধ্যে কর্মসংস্থান বাড়ানো লক্ষ্যে পাহাড়ের চূড়ায় কফি চাষ ও কাজু বাদাম প্রকল্প অনুমোদন হয়ে গেলে চাষীদের প্রশিক্ষণ থেকে শুরু করে কৃষকদের যা যা প্রয়োজন সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে বলে বলে তিনি।
বীর বাহাদুর এমপি বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে তিন পাবর্ত্য জেলায় ৪৫ হাজার সোলার প্যানেল ও ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে। এতে আধুনিক ছোঁয়া আমার গ্রাম আমার শহর রূপান্তরিত হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ডরমেটারি ভবনের ভিত্তি প্রস্তর ও ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।