॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বন্যার কারণে সীমিত কর্মসূচীতে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিকসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন শেষে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বির্থীর নেতৃত্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যরে দলীয় নেতাকর্মী পুস্পমাল্য অর্পন করা হয়।
এ সময় জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, ত্রাণ বিষয়ক সম্পাদক আওয়াং মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটুন রানী ত্রিপুরা ও পৌর মহিলা দলের সভাপতি সালেহা রহমান সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
