॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মরহুম হাজী মুন্সি মিয়া স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১ম ম্যাচের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।
রবিবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় কাচালং সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। বাঘাইছড়ি ক্রিকেট লাভারর্সের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে উপজেলার ৮টি টীম অংশগ্রহণ করে, উদ্বোধনী খেলায় মোকাবেলা করে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ বনাম কাচালং নবীন সংঘ। বাকি ৬টি টীম হলো চৌমুহনী ব্যাবসায়ীক ক্রিকেট একাদশ, মুসলিমব্লক দুরন্ত ইউনিয়ন, পশ্চিম মুসলিমব্লক ক্রিকেট একাদশ, জি ওয়ান ব্লক সূর্য তরুণ ক্লাব, মাহিল্যা ক্রিকেট একাদশ ও মেসার্স কাশেম কনস্ট্রাকশন ক্রিকেট একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাচালং সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাচালং সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক কামাল হোসেন মীর, আমীর হোসেন, অসীম চক্রবর্ত্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন অতিথিগণ। বক্তারা বলেন হাজী মুন্সি মিয়া অত্যান্ত ভালো মনের মানুষ এবং দানশীল ব্যাক্তি ছিলেন তার মৃত্যুর পর তাকে স্মরণ করে আয়োজিত টুর্ণামেন্টের সফলতা কামনা করেন সকলে।
