॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
চট্টগ্রামের বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বান্দরবানে গরীব, অসহায় এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবানের কালাঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের গভ: বডির সদস্য ড: উজ্বল কুমার দেব, সভাপতি পংকজ কুমার দেব, সম্পাদক কৌশিক দাশ, বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কান্তি দাশ, সহ-সভাপতি সুজিত দাশ নারু, সম্পাদক দীপক চক্রবর্তীসহ বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের সেবক সেবিকারা এবং চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের শতাধিক গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়, এসময় লাইনে দাঁড়িয়ে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ এই শীতবস্ত্র গ্রহণ করেন।
আয়োজকরা জানাই মানবতার কল্যাণে আগামীতেও আমাদের এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
