॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি ও ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজ সেবক অজিত কুমার তনচংগ্যা এবং তাঁর সহধর্মিণী উমা চাকমার উদ্যোগে শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর সাপছড়ি উপর পাড়ায় ৫ জন বয়স্ক মহিলাদের শীত বস্ত্র এবং ২২ জন স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্র/ছাত্রীদেরকে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালকদার উপস্থিত থেকে বয়স্কদের মাঝে শীতবস্ত্র তুলে দেন এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ তুলে দেন। এসময় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র তালুকদার, সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা এবং তাঁর সহধর্মিণী উমা চাকমাসহ গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
