জুড়াছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
834
নিজস্ব প্রতিবেদকঃ জুরাছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন রাঙামাটি সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তুই সোমবার (২৮ অক্টোবর) জুরাছড়ি উপজেলা মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। এতে রিসোর্স কর্মকর্তা মোর্শেদুল আলমের সঞ্চালনায় উক্ত টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জোনের উপ অধিনায়ক মেজর নুর-ই-আল শাফী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা, উপজেলা থানার ওসি মাহমুদুল হায়,পিপিএম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, পানছড়ি ভবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষক শান্তি ময় চাকমা প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন উপ-অধিনায়ক মেজর নুর-ই-আল শাফী।এতে প্রধান অতিথি বক্তব্যে দীপংকর তালুুকদার বলেন, খেলোয়ারদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার সহযোগীতা করে যাবেন। প্রথম খেলায় ভূূূূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে অর্কোপল ক্লাবকে হারিয়ে পরাজিত করে।